STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

মিথ্যে প্রতিশ্রুতি

মিথ্যে প্রতিশ্রুতি

1 min
1

কত সহজে, কত হেসে,
আমি সেই একটি শব্দকে
ভবিষ্যতের মানচিত্র ভেবে বসে।
সময় গেল, ঋতু বদলাল,
বদলে গেল পথের দিশা,
শুধু কিছু না-ফেরা বাক্য
আজও দেয় হৃদয়ে ধাক্কা।
তবু আজ আর অভিযোগ নেই,
নেই কোনো অভিমান,
কারণ মিথ্যে প্রতিশ্রুতিও কখনও কখনও
শেখায় বাস্তবের জ্ঞান।
যারা ভেঙে যায়, তারা শেখায়
নিজেকে নতুন করে গড়তে,
যারা কথা রাখে না, তারা শেখায়
নিজের উপর ভরসা করতে।
তাই আজ সেই সব প্রতিশ্রুতিকে
বিদায় জানাই নীরবে,
কারণ ভাঙা কথার ধ্বংসস্তূপেও
নতুন স্বপ্ন জন্ম নেবে।

প্রতিশ্রুতি ভাঙার শব্দ শোনা যায় না,
তবু তার প্রতিধ্বনি অনেকদিন হৃদয়ে বাজে।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy