STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

5  

Manik Goswami

Romance Tragedy

চির বিদায়

চির বিদায়

1 min
478

Prompt - 30


চির বিদায় 

মানিক চন্দ্র গোস্বামী


হার মেনেছো জীবন যুদ্ধে, বিদায় নিয়েছো তুমি;

পরপারে পাড়ির কালে, ভারাক্রান্ত আমি।

এই কি তোমার সময় ছিল যাবার,

বাঁধন কি পলকা ছিল মায়ার।

দুঃখ, বেদনা, স্মৃতিটুকু রয়ে যায়,

শুধু চোখের জলে জানিয়ে দিলাম বিদায়।

বিদায় কি সত্যি জানানো যায়,

চিরস্থায়ী তুমি মোর হৃদয় আঙিনায়।

ভেঙ্গে গেছি যতটা এ মন ভাঙে,

হারিয়ে ফেলেছি জীবনের যত রঙে।

বর্ষ যেমন বিদায় নিলে আসে না ফিরে আর,

'আবার আসিব ফিরে', নেই সে কথার ধার।

জীবনের খেলা সাঙ্গ হবার কালে,

বিদায় জানাতে আমাকেই পেয়ে গেলে।

চির বিদায়ে বিলীন হয়েছো বাতাসে,

অতল হিয়ার স্পন্দনে থাকো মিশে।

যতটা দূরে যাওয়া যায়, চলে গেলে;

তবু ভেবোনা, তোমায় যাবো যে ভুলে।

জীবনের এই শেষের বিদায় বেলা,

অনেক কথাই হলো না আজকে বলা।

নিয়ম মেনে সময় অতীত হবে,

তোমার স্মৃতি আমার মানসে, অমলিন রয়ে যাবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance