STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

সাঁঝের সমুদ্র

সাঁঝের সমুদ্র

1 min
276


সাঁঝের সমুদ্র

মোঃ হেদায়েতুল ইসলাম


সাঁঝের সমুদ্র দেখে জানতে ইচ্ছে করে,

ঐ সমুদ্র মাঝে জেলেরা কেমনে মাছ ধরে।

রোদ-বৃষ্টি খরা ঝরায় দমে যায় না তারা,

খেয়ে না খেয়ে মোদের মুখে মাছ তুলে দেয় যারা।

দেখো অসহায় জেলেরা কেমনে কষ্ট করে,

জীবিকার টানে উত্তাল ঢেউয়ের ধার নাহি ধারে।

ওরা একমুঠো চিড়ে খেয়েও পানিতে দিন পার করে,

উত্তাল ওই সমুদ্র মাঝে ওদের কতজন যায় যে মরে।

ওদের পরিবার কাঁদে পায় না তো লাশ সাঁঝের সমুদ্রে গেছে তলে,

ওই জেলেরা পারেনি বলতে মনের আকুতি কলমের জোর ছিল না বলে।

সাঁঝের সমুদ্রে দুঃখী জেলেদের ভুল বুঝনা ভাই,

ওরা ও মানুষ ওদের জন্য ভালোবাসা দিতে চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy