পুনরাগমন
পুনরাগমন
ফিরে এস সমীরণ ; মলয় পর্বতে ,
ঘুচাও মনের জ্বালা শীতল পরশে,
জীবনের পাপক্ষয় করি দিনগতে ,
দাও নাই বৃষ্টি সেথা দশক বরষে ।
বানভাসি এ' জীবন বৃষ্টি নয় রোদে,
অকাল কালবোশেখী শীতের সময় ,
কষ্ট দাও অহরহ কোন প্রতিশোধে ,
আগামীর দাবদাহ আপেক্ষিক নয় ।
শুকায়েছে পিত্তরস নির্লিপ্ত সকলে ,
দিনগত পাপক্ষয় মানি না বিধান ,
সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে সবে চলে,
তথাপি শোষণ কেন পায় পরিত্রাণ ।
একবার চলে গেলে ফিরে কোনজন ,
দৃষ্টান্ত স্বরূপ বলি ' তুমি সমীরণ ' ।
