STORYMIRROR

Sulata Das

Abstract Comedy Others

3  

Sulata Das

Abstract Comedy Others

হুল

হুল

1 min
46

সকাল সকাল চা নিয়ে ব্যালকনিতে বসেছি ,

চারিদিকে তাকিয়ে প্রকৃতির মনোরম শোভা দেখছি।

লাল টুকটুকে জবা ফুলে গাছটি গেছে ভরে

 তার শোভা দেখছি আমি দু-নয়ন মেলে।

মৃদুমন্দ হাওয়ায় গাছের ডালগুলো দুলছে,

  দুটি হলুদ প্রজাপতি ডানা মেলে উড়ছে।

তারা রঙিন ডানা মেলে এ ফুল থেকে ও ফুলে বসছে,

   মনে ভাবি বুঝি তারা মধু পান করছে।

একঝাঁক মৌমাছি কোথা থেকে এলো উড়ে

  তারাও মধু পান করছে ফুলে ঘুরে ঘুরে।

 ছোট্ট একটি মেয়ে জবা গাছটির দিকে এলো,

  পট পট করে কয়টি জবা তার সাঁজিতে তুলে নিলো।          

    জবা গাছটির শোভা হোল নষ্ট,

দেখে মনেতে পেলাম বিষম কষ্ট।

    হঠাৎ এ কি কান্ড!-মেয়েটি চেঁচাচ্ছে,    

  টপ টপ করে তার চোখের জল পড়ছে ।

বুঝলাম মৌমাছি দিয়েছে ফুটিয়ে তার হুল,

   মেয়েটিকে দিতে হোল মৌ কে

মধু পান থেকে বন্চিত করার মাসুল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract