STORYMIRROR

Shubhranil Chakraborty

Fantasy

2  

Shubhranil Chakraborty

Fantasy

পুজো মানে

পুজো মানে

1 min
702

পুজো মানেই খুশির ছোঁয়া

আগমনীর সুরে সুরে

পুজো মানেই দুঃখ বিষাদ

থাকুক শত মাইল দূরে।


পুজো মানেই নতুন জামা

নতুন সাজে সেজে ওঠা

পুজো মানেই পুরনো সব দ্বন্দ্ব ভুলে

নতুন মনের বিকাশ ঘটা।


পুজো মানেই গন্ধ প্রেমের

বয়ে বেড়ায় সবার প্রাণে

পুজো মানেই অঞ্জলিতে ঐ হলুদ শাড়ি

বারেবারেই মনটা টানে।


পুজো মানেই স্কুলের ছুটি

পড়াশোনার নেই বালাই

পুজো মানেই প্যান্ডেল থেকে মণ্ডপে তে

ঘোরাঘুরির অন্ত নাই।


পুজো মানেই মিলন মেলা

জাতি ধর্ম নির্বিশেষের

পুজো মানেই পুজোর শেষে

অপেক্ষা শুরু পরের বারের।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy