STORYMIRROR

Nikhil Mitra Thakur

Romance

4  

Nikhil Mitra Thakur

Romance

প্রেম পরিণতি

প্রেম পরিণতি

1 min
374

আর পাঁচ জনের মতোই

উৎস তার

কোন এক মহান পর্বত

দেবতার আবাস।

স্বপ্নে ভরা প্রাণোচ্ছল

কাটে তার

শৈশব কৈশোর

দিই গালভরা নাম

ঝর্ণা।

আসে তার যৌবন

নিয়ে দুর্বার গতি

ছুটে চলে রাসের টানে

নাম দিই নদী।

এর পরে হাত পা পড়ে বাঁধা

গতি গেল,দুর্গতি এলো

জীর্ণ দেহে

খুড়িয়ে খুড়িয়ে হাঁটে সে

রাস মোহনার দিকে।

নদীর মতোই প্রেমও পায়

একই পরিণতি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance