STORYMIRROR

Manjula Acharya

Fantasy Inspirational Others

3  

Manjula Acharya

Fantasy Inspirational Others

প্রভু

প্রভু

1 min
191

জীবনের উত্তীর্ণ বয়সে

পাতা ঝরা বট গাছ ইশারায় ডাকে ।

রং হীন জীর্ণ শীর্ণ স্থবির শরীর,

অলস চোখে তার অবস্থা দেখি ।

তুমিই প্রভু জন্ম দিলে, মনও দিলে,

বুদ্ধি দিলে , কর্ম দিলে 

চলেছি আমি কর্ম করে বিনা প্রতিবাদে ।

সব স্থানে তোমায় দেখি,সবখানে তোমায় শুনি ,

প্রতিধ্বনি ওঠে আমার হৃদয়ে ।

আমি যে শুনি ওগো তোমার কথা অন্তরে ,হৃদয় মন্দিরে

সত্য শিব সুন্দরের এ কি অদ্ভুত‌ অনুভব 

 কি রোমাঞ্চ আসে আমার শরীরে ।

চোখ বুজে আমি দেখি রে তোমায়,

হাত ধরে ডেকে নাও আমায় মুক্তি পথে 

বন্ধুর মতো তুমিই রে সাহারা

কি আনন্দ কি অপূর্ব শক্তি আনে গাত্রে ।

শূন্য মহাশূন্য গ্রহ নক্ষত্রে কি বিরাট তুমি

প্রকৃতির শ্যামলিমা, রূপ রস গন্ধের মূর্চ্ছনা

আমার পাশে তোমায় আনে সপনে সপনে ।

তুমিই যে আমার ভাষা, তুমিই তো জিঙ্গাসা

তুমি শান্তি,তুমি মোর আশা,

নিশ্বাসে প্রশ্বাসে তুমি,

জীবনের শেষ পাদে

হে মঙ্গলময় তুমিই তো ভরসা ।।


  



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy