STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

পিতৃশ্বর

পিতৃশ্বর

1 min
222


পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই আমার ঈশ্বর;

সন্তানের রম্য জীবন গড়ে দেবার কারিগর।

কান্ডারি হয়ে ধরেছো তুমি সংসারটার হাল,

সন্তানের সুরক্ষার তরে তুমি হয়েছো ঢাল।

মাথার ওপর বটবৃক্ষ, ছড়িয়েছো স্নেহ, মায়া;

রোদ, ঝড়, জল, বিপত্তির আঁচে তুমি যে শীতল ছায়া।

অনুশাসন আর শৃঙ্খলাবোধে সমৃদ্ধ এ জীবন;

নির্ভরতায় পথের দিশা পেয়েছি অনুক্ষণ।

শাসনের সাথে ভালোবাসার নিবিড় বন্ধনে,

পরিশ্রমের ক্লান্তির মাঝেও নিয়েছো কাছে টেনে।

পিতরি প্রীতিমা পন্নে প্রীয়ন্তে সর্বদেবতা,

নৈতিকতার মতাদর্শে প্রত্যুজ্জ্বল সততা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama