STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

পাহাড়ি ঝর্না

পাহাড়ি ঝর্না

1 min
641

ঝর্না তুমি

আছো সুখে পাহাড়ি দেশে

পাহাড় তুমি

ঝর্নার আশ্লেষ ভালোবেসে

পাথরের কংকালে আগলে হৃদয়

অস্থি-পাঁজর জন্ম-জন্মান্তর অক্ষয়।  


পাহাড়... ঝর্না

তোমার অহংকার

ঝর্না

তোমার অলংকার

তোমার কল্লোল ফুঁকে শঙ্খ-শব্দ বাসনার।

 

ঝর্না-স্রোত

পাহাড়ের ভালোবাসার নিঃশ্বাসে

বন্ধুর ব্রত

দোলাচলের অন্তরালের বিশ্বাসে             

বন্ধুর মতো বন্ধু অবিরত

স্পর্শের গভীরে শৃঙ্গী গাছপালা

নিবিড় নীড় প্রণয় সবুজ ঢালা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics