STORYMIRROR

বিকাশ দাস

Romance

1  

বিকাশ দাস

Romance

প্রপোজ ডে

প্রপোজ ডে

1 min
369


সূর্য কবিতার অন্তঃস্থলে আকাশের ভোর

জীবনের অরণ্যে।

চাঁদ নিশ্চুপ শব্দ-জ্যোৎস্নার কথার উত্তর

শান্তির শরণ্যে।

 

স্বপ্নের গভীরে উন্মত্ত মন, ঘুমের নিবিড় দর্শনে

অনেকদূরের নির্জনে মেঘ রোদ্দুর বৃষ্টির বর্ষণে

হৃদয়ের নিঃসঙ্গতা মনের কথা আলাদা করে বলার জন্য

চাঁদ ডুবতে আসে সাগরে দু’চোখ খুঁজতে আসে অরণ্য।

 

শেষমেশ সমস্ত সংকোচ ভেঙে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে

পৃথিবীর দুয়ার ছেড়ে একাকীত্ব বলতে আসে দু’হাত বাড়িয়ে, 

ভালোবাসা ছুঁয়ে যায় আমাকে,

ভালোবাসা ছুঁয়ে যায় তোমাকে

দু’জনের অন্তরে একটাই ধরণী,

কল্পনার অস্তিত্ব বাস্তবতার সরণি

আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি,

ভালোবেসে সুখদুঃখের অনুভূতি।

আমি কাছে এসে, তুমি কাছে এসে

নিঃস্বতার মধ্যে নির্বিশেষে জড়িয়ে থাকার নিঃশ্বাসে

ঠোঁটের রঙে অজস্র প্রজাপতি ভালোথাকার বিশ্বাসে

প্রতিদিনের চড়াই-উৎরাই শুভেচ্ছার বর্ণমালার রাসে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance