STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

নিঃসঙ্গ রাত

নিঃসঙ্গ রাত

1 min
332

বিনিদ্র রাত,

আজকাল যেন নিয়মে পরিণত হয়েছে,

যদিও ঘুম আসে, আসে সেই মাঝরাতে,

আবার শেষ রাতে ভেঙে যায়!

তখন মন হারিয়ে যায় কল্পনায়,

হারানো স্মৃতিগুলো পায়চারি করে

বন্দি হৃদয়ের মনিকোঠায় !

ভাঙ্গা কাঁচের টুকরোর মতো

টুকরো টুকরো স্বপ্নগুলো হারিয়ে যায়,

দিকশূন্য এলোমেলো ভাবনায়!

তিল তিল করে গড়া তোলা যে প্রেম,

তাপমাত্রা সইতে না পেরে বরফের মতো,

গলে গলে জল হয়ে হারিয়ে যায়!

স্বপ্ন দেখা প্রতিশ্রুতিগুলো

বিবর্ণ হয়ে ছটফট করে হতাশায়,

গড়াগড়ি খায় ব্যথার আঙিনায়!

প্রেম ভরা মুহূর্ত গুলো

যখন ক্ষণে ক্ষণে মনে পড়ে যায়

একাকী নিশুতি রাতে বুক নোনা জলে ভাসায়!

তীর বিদ্ধ পাখির মতো

রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয়,

ছটফট করে বিরহের বেদনায় !

প্রিয়ার প্রিয় সুগন্ধি

কেন বারবার অনুভবে আসে,

আসে নিঃশ্বাসে, সেই গন্ধ

আমাকে মাতাল করে দেয় !

ব্যাকুল হয়ে প্রেমের পিপাসায়

এপাশ ওপাশ হাতড়ে বেড়ায় বিছানায়,

তবুও তাকে খুঁজে না পায়;

তবুও তাকে খুঁজে না পায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance