STORYMIRROR

Nilay ranjan Chatterjee

Thriller Others Children

3  

Nilay ranjan Chatterjee

Thriller Others Children

নদী বাঁচাও

নদী বাঁচাও

1 min
178


একটা নদী বইছিল 

জল স্রোতে ছুটছিল !

এঁকে বেঁকে গাঁয়ে গাঁয়ে 

আম বাগানের ছায়ে ছায়ে !

ছুটছিল সে ছুটছিল

হঠাৎ চড়া দেখা দিল !

নদীর গতি শ্লথ হলো 

কচুরি পানা জন্ম নিল !

বৃষ্টি এখন হয়না তেমন

বারোটা মাসই শুখা ধরণ !

তাপ বাড়ছে রোদের হু হু

জমছে পলি নোংরা বহু !

নোংরা এসে বাড়ায় দূষণ

টাংরা পুটি মরছে ভীষণ !

আগে সেচের কাজেও লাগতো জল

চলতো পানসি ডিঙির দল !

ময়লা ফেলায় বেহাল নদী

হারিয়ে গেছে আগের গতি !

নদী হয়েছে মাঠের সমান

এমনি করেই হারায় জান !

নদী হলো গ্রামের শোভা

বাড়ায় তরুর সবুজ বিভা !

এসো আমরা সবাই মিলে

জংলা করি পরিস্কার ---

আবার নদী ছুটবে জোরে

হাল ফিরবে গ্রাম বাংলার ।


........................................


Rate this content
Log in

Similar bengali poem from Thriller