STORYMIRROR

Utso Bhattacharyya

Abstract Romance

3  

Utso Bhattacharyya

Abstract Romance

নাগরিক প্রেম

নাগরিক প্রেম

1 min
297

আবেগ তাড়ণে নয়নের জল ঝরে পড়ে অবিরত৷


জমানো ব্যথারা খুঁজে পেল ভাষা—পুরনো দিনের ক্ষত!


কখনো অশ্রু ঝরে চোখে তবু, ওষ্ঠে মৃদু হাসি—


নীরব ভাষাতে যেন সে বলছে, "আজও তবু ভালোবাসি!"


অকাল বসন্তেরা বারে বারে ফিরে আসে;


আবার ঠকবে জেনে কেন তবু ভালোবাসে?


নাগরিক প্রেম ভাসে বিষণ্ণ বাতাসে—


কিছু আশা তবু বাঁচে দারুণ হতাশে ৷



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract