STORYMIRROR

Gopa Ghosh

Classics Inspirational

4  

Gopa Ghosh

Classics Inspirational

মুঠোফোন

মুঠোফোন

1 min
781

রজত, লেখা দুটি মানুষ,

একটি স্ত্রী, একটি পুরুষ।

মনি তাদের ছোট্ট ছেলে,

পড়বে পাঁচে, জুলাই এলে।

লেখার বড় ব্যস্ত সকাল,

ঘর চাকরি বড্ডো নাকাল।

ফিরলে ঘরে মগ্ন দুজন,

হাতে ধরা মুঠোফোন।

কে কি চায়, কেউ বোঝে না,

মনের খবর, কেউ রাখে না।

রুটিন মাফিক কাজের পরে,

ফোনটা নিয়ে বসে পড়ে,

সারা জগৎ খোঁজে ফোনের মাঝে, হারাচ্ছে কি, কেই বা বোঝে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics