মুখোমুখি
মুখোমুখি
দিনের শেষে শহরে, ক্লান্ত শরীরে ফেরা ঘরে ,
মনে আশা তোমায় নিয়ে হঠাৎ যদি আসো ফিরে।
বৃষ্টির টুপটাপ রিনিঝিনিতে ইচ্ছে ভিজে একাকার হব,
বৃষ্টিতে আমি কাকভেজা হয়ে ভালোবাসার গান গাব।
সন্ধ্যার স্বপ্নে, আকাশে উড়ে পাখনা মেলব হাওয়ায়,
মুক্ত আকাশে ছুটে আসে চাঁদ,রুপালি রাত জোছনায়।
তুমি-আমি রাতের দোসর হব আমাদের ভালোবাসার।
আমি কবি হব; উপমা, শ্লেষ আর শব্দের অলংকারে,
কবিতা লিখবো প্রিয়া ,তোমার মায়াবী শব্দের ঝঙ্কারে।
গোধূলির পারে মিশে যাবে আমাদের অরুণ রাঙা হাসি,
তবু আমি থাকব বসে ভালোবাসা তুমি আমি মুখোমুখি।

