মনোবাসনা
মনোবাসনা
মন যমুনায় আজ বাইছি তরী,
কুলুকুলু সে চলেছে বয়ে,
কোন বাধাই মানবো না আজ,
ইচ্ছে মতো যাব চলে।
মনের অদম্য ইচ্ছে গুলো
দাবানলের মতো হু হু করে বেড়ে চলে,
সেই ইচ্ছা পূরণ না হলে
মনটা কেমন গুমড়ে মরে!
স্বপ্নে সব আশা আকাঙ্খা গুলো
ভিড় করে দৌড়ে আসে,
ঘুম ভাঙতেই কঠিন বাস্তব
আমায় দেখে মুচকি হাসে।
রঙিন মনটা রোজ আমায়
আকাশকুসুম স্বপ্ন দেখায়,
সকাল হতেই কাজের চাপে
স্বপ্ন গুলো সব মনের মাঝে হারিয়ে যায়।
মন যমুনার তরী বেয়ে
আজ যাব আমি অচিনপুরে,
মনের সব ইচ্ছে গুলো ভাসিয়ে দেব নদীর জলে।
প্রবাহমান ইচ্ছে গুলি মিলবে গিয়ে সাগর নীলে।
ইচ্ছেবিহীন সুখের হাওয়া লাগবে আমার মনের পালে।
