মন নাকি কোন সঙে
মন নাকি কোন সঙে
পাক ধরেছে চুলে চামড়া গেল ঝুলে
যাচ্ছি সবই ভুলে,
এমনই হয় বুড়ো হলে।
চাপা দেবার ছলে রঙ করেছি চুলে
যুবক থাকবো বলে
পোশাক পরি হাল ফিলে।
বাহির ঢাকি রঙে পোশাক পরার ঢঙে
মন ঢাকি কোন সঙে?
মন আমার মানে না বয়স কি জানে না
ইচ্ছে তো ছাড়ে না
আবেগ ভাঙা সয় না।
সদাই প্রেমিক বেশে চলছে হেসে হেসে,
সুখের কাছে ঘেঁষে
যাচ্ছে এখন ফেঁসে।
বাহির ঢাকি রঙে পোশাক পরার ঢঙে
মন ঢাকি কোন সঙে?
