STORYMIRROR

Sulata Das

Classics

4  

Sulata Das

Classics

মন ব্যালকনি

মন ব্যালকনি

1 min
215

      দূর দিগন্তে সাদা বকের সারি

সুনীল আকাশে দিচ্ছে পারি। 

    আমারও সাধ হয় উড়ে যেতে

 দূর দিগন্তে বন্ধুদের সাথে। 

    আজ তাই মেলেছি আমি-

মন পবনের ডানা,

    কোথাও হারিয়ে যেতে 

আমার নেই যে কোন মানা। 

    যেদিকে খুশি উড়বো আকাশে,

পাখনার পাল তুলে ভাসব বাতাসে।

    থাকবে না কোন বিধিনিষেধ,

লাগবে না কোন যানবাহন,

    যেথা খুশি সেথা যাব 

যখন যা হবে আমার মন। 

    ইচ্ছে ডানা মেলে 

হাওয়ার দোলায় দুলতে দুলতে

    যাব চলে সুদূরে,

দেখবো এ দুনিয়াটাকে আমি দুচোখ ভরে। 

ভাসতে ভাসতে কখনো যাব দূর পাহাড়ে,

   কখনো বা যাব মেঘের দেশে।

মেঘবালিকার দেখা যদি পাই

   খেলবো তার সাথে 

মেঘের সাথে মিশে। 

   এক মুঠো মেঘ আনবো পালকে গুঁজে,

    বিছিয়ে দেব খোলা অলিন্দে,

যখন খুশি বৃষ্টি নামাবে

    আমার মনের ব্যালকনিতে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics