STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

মাটি ছুঁয়ে থাক

মাটি ছুঁয়ে থাক

1 min
587

বুকের ভেতর আকাশ খাংলে 

মাটি ছুঁয়ে থাক।

শয্যার ভেতর শরীর ঢাকলে

মাটি ছুঁয়ে থাক।

মানুষের তৈরি ঈশ্বর ভাঙলে

মাটি ছুঁয়ে থাক।

দৃষ্টির ভেতর ধর্মার্থ মাখলে

মাটি ছুঁয়ে থাক।

শৃঙ্খলার ভেতর শান্তি ভাঙলে

মাটি ছুঁয়ে থাক।

সংসারের ভেতর ঘর ভাঙলে

মাটি ছুঁয়ে থাক। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics