STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

কখনো যদি এমন হয়......

কখনো যদি এমন হয়......

1 min
416

কখনো যদি এমন হয়- 

আমরা দুজনে মিলে আমাদের সব স্বপ্ন পূরণ করবো 

কখনো যদি এমন হয়- 

আমি কিছু বলার আগেই তুমি সব শুনে নেবে 

তখন আমাদের চলার পথও এক হয়ে যাবে

হাতের মুঠোয় তোমার উষ্ণ স্পর্শ থাকবে সেদিন 

কেন আজ মনে হয় তুমিহীনা অসম্পূর্ণ এ পৃথিবী? 

কেন আজ প্রথম প্রেমের শিহরণ তোমায় বিনা অসম্পৃক্ত? 

সেই তোমার পাশে কাটানো কোন এক বসন্ত 

আর ভালবাসার নিঃশ্বাসে জড়িয়ে থাকা মায়াজালের হাতছানি- 

আজও প্রতিরাতে আমাকে কাঁদায় 

কখনো যদি এমন হয়- 

সব শেষের শুরুতে শুধু তুমি আর আমি 

আরেকবার হারাবো আমি,

তোমার বিশ্বাসে আরেকবার তুমি ফিরবে,

আবার আগের মতই পেছন থেকে চোখ জড়িয়ে বলবে- 

বল তো আমি কে??

আরেকবার আমি তোমার মিষ্টি হাসির জোয়ারে ভেসে যাব 

যেদিন মুছে যাবে এসব স্মৃতি, 

হৃদয়টা হয়তো পাবে তৃপ্তি 

জানি সেদিন ভাসবে চোখে 

জীবনের শেষ দৃশ্যটি… 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance