STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

জীবন সাহারা মরুভূমি

জীবন সাহারা মরুভূমি

1 min
236

জীবন সাহারা মরুভূমি

নিখিল মিত্র ঠাকুর

৮/১২/২৪


এক তোলা আশা তাও নিখোঁজ,

একটাই মনের থানা,তাও তোমার জিম্মায়,

একটা হৃদয় তাও,তোমার কাছে বন্ধক---

ভেবেছিলাম আঁখি গুলো অন্তত আমার,

সেগুলো দিয়ে খুঁজে নেবো জীবন,

সেগুলোও জলের তলায় করছে টলমল।

মনের দেয়ালে ঝোলানো পুরাতন স্বপ্ন

ঝুলে ভরা অদৃশ্য,

আঁখি জলে পড়ে না প্রতিবিম্ব।

তুমি চলে গেলে,বলে গেলে ঠিকই

তবে ফিরবে না বুঝিনি।

আকাশ নীল থেকে তারার আলো 

তোমায় এনে দেওয়া হল না।

আরো কতো স্বপ্ন,কতো,কতো---

তোমায় ঘিরে বাকি ছিল পুরণ হতে।

তুমি ফিরে এলে না,তাই সকাল হয়নি আজও

সূর্য দেয়নি উঁকি,পর্দা সরেনি জানলা থেকে,

আমি বিছানা ছেড়ে নামিনি,চাদরে ভাঁজ পড়েনি,

কিচিরমিচির করে ডাকেনি পাখি,

পৃথিবী ঘুরছে কি না বোঝা যায়নি!

তোমায় ছাড়া জীবন সেদিন সাহারা মরুভূমি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics