জীবন খামার
জীবন খামার
বাংলার বায়ুতে নিই আমি প্রশ্বাস
এখানেই ছাড়ি গো নিঃশ্বাস।
এই ভূমিতে করি ঘোরাফেরা
দিনের শেষে নীড়ে ফেরা।
বাংলার জলে করে অবগাহন
মেলে স্নিগ্ধ শীতল মনন।
বাংলার নির্মল আকাশ পানে চেয়ে
কেটে যায় দুঃখের একঘেঁয়ে।
বাংলায় আসে প্রতিদিনের সকাল
আসে মোর গোধূলি বৈকাল।
বাংলা আমার জন্ম মৃত্যুর বেড়া
আমার স্মৃতি দিয়ে ঘেরা।
আমি বাংলার তেমনি বাংলা আমার
শৈশব যৌবন জীবন খামার।
