STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

হারানো বই

হারানো বই

1 min
291

হারিয়ে গেছে তোমার প্রিয়া,

তাই তোমার বড় দুঃখ ?

কত প্রিয়া আসবে যাবে

কত কিছু তোমায় দেবে - নেবে 

তার হিসাব কীভাবে তুমি রাখবে ? 


প্রিয়া তোমার হারিয়ে গেছে,

কপালে যা ছিল তাই হয়েছে,

হয়ত নতুন একটি আসবে বলে,

ভগবান মনে মনে এটাই চেয়েছে ! 


দেখ সে তো মানুষ নয়,

একটি বই হলেও তো

কাছাকাছি থেকে সে যে

হয়ে গেছে স্বজন প্রায়। 


বই আজও মানুষ সম

দিন-রাতের সঙ্গী,

সুখ-দুঃখের ভাগীদার যে সে;

সে যে আজ অনন্য। 


জানি সে আজ হারিয়ে গিয়েছে,

নয়তো কেউ নিয়ে গেছে;

মিছে কেন কর দুঃখ ?

সে তো আর ফিরবেনা তোমার কাছে। 


এসো, ওঠো, দুঃখ ছাড়ো,

নতুন করে আবার সাজো,

নতুন করে নতুন প্রিয়ার সাথে,

নতুন জীবন শুরু কর রেখে হাত তার হাতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance