STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

এসেছে শ্রাবণ

এসেছে শ্রাবণ

1 min
17

এসেছে এসেছে আজ এসেছে শ্রাবণ 

রুনু ঝুনু নূপুরের ঝর ঝর বর্ষণ ।

উন্মাদিনী প্রণয়িনী সেজে বর্ষা রাণী,

মেঘ মল্লার রাগিণী ছন্দে পাগলিনী ।

বনে উপবনে ফুটেছে কদম 

রোমাঞ্চে তনু মন পুলকে ভরে ,

জুই বেলি মালতী ফুলের সুগন্ধে 

অভিসরিকা সেজে সে গান ধরে ।

চমকে ওঠে যবে বজ্রের মাদল

পায়ের নূপুর বাজে ভয়ে ধীরে,

ময়ূর নাচে মেঘ মল্লার সুরে

চতুর্দিক শ্যামল সবুজ শ্রাবণ পরশে।

বার বার প্রিয় স্মৃতি আনে সে হৃদয়ে

বিরহের বালুচর ভিজে যায়,

বিদায় বেলায় সে ফিরে যায় দুঃখে

মেঘ মল্লার রাগিণী আর যায় না শোনা ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract