STORYMIRROR

Manjula Acharya

Tragedy Others

3  

Manjula Acharya

Tragedy Others

একটি রাতের শেফালী আমি

একটি রাতের শেফালী আমি

1 min
207

একটি রাতের শেফালী আমি

সকালে যাব গো ঝরে

কিছু না হলেও ভেজা সৌরভে

সবাইকে রাখবো ধরে


শিশিরের মুক্তমালা পরিয়েছে

প্রিয়তম শীতের রাত

আর কিছু দিইনি বাঁচার জন্য ওগো

চাইনি তো পেতে হাত 


শিশিরের ফোঁটা ধুলোয় মিশে

তৈরি করেছে যে চন্দন 

সেই চন্দন ছোট্ট তনুতে ওগো

করেছি যে আমি মর্দন


কোনো সুন্দরীর পূজার ডালিতে

যাইনি দেবতার পাশে

মাটিতে জন্ম ,মাটিতে মৃত্যু

থাকি মাটি মায়েরে আশে


তারই আঁচলে মুখ গো ঢেকে

মরণকে করে বরণ

সান্ত্বনা মোর রাত না পোয়াতে

তারই চরণে শরণ ।।


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Tragedy