দোলায়
দোলায়
দোলায়
মানিক চন্দ্র গোস্বামী
মন বাতায়নে লাগলো যেদিন দোলা ,
হৃদয় দুয়ার রইলো সেদিন খোলা।
হাওয়ার টানে মধুর ছন্দে ভেসে,
জীবন তরী ভিড়লো তীরে এসে।
আকাশ যেমন কাজল মেঘের স্রোতে,
সূর্য্যে, চন্দ্রে, চায় যে খুঁজে পেতে ,
তেমনি এসে মনের আঙ্গিনা জুড়ি,
ইচ্ছে জাগে খেলতে লুকোচুরি।
আশা নিরাশার দ্বন্দ্বে ভাসার ছলে,
চাইনা সময় কাটুক অবহেলে।
নবীন আশার নব্য তাজা প্রাণের মঞ্জরী,
ছড়িয়ে দিয়েছে আলোক স্রোতের দীপ্তি সঞ্চারী।
ইচ্ছে জাগে আকাশ পথে বাতাস দোলায় উড়ে,
যাই হারিয়ে আপন মনে স্বপ্ন সাগর তীরে।
মনের অভিলাষার তাগিদে নৃত্য ছন্দে মিশে,
খুঁজে পেয়েছি জীবন ধারায় অনুরাগের পাশে।

