STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

দিশাহীন যাত্রী

দিশাহীন যাত্রী

1 min
167

বারান্দাটা সাজানো হয় না আগের মত করে,

যা কিছু ছিল বাকি তাও পড়ে ঝরে।

যে ফুল ফুটেছিল দিবাকরের অভিলাষে,

ফোঁটার আগে গেছে ঝরে রাতের অবকাশে।

স্রোতস্বিনী ছুটে ছিল অনাদি কালের তরে,

তা শুধুই রেখা আজ বুজেছে আপন মনে।

কোন ভুলে পরাজিত মন, তারে শুধু খুঁজি,

আমার প্রেম তোমার বিলাসিতা এই টুকু বুঝি।

পূর্ণিমা তিথিতে জাগে পূর্ণ চাঁদ।

আমার চারপাশে শুধুই অবসাদ।

এইভাবে কেটে যায় আমার দিন রাত্রি,

জীবন যুদ্ধে পরাজিত আমি দিশাহীন পথ যাত্রী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance