STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Fantasy

4  

Debashis Bhattacharya

Classics Fantasy

দিনের শেষে এসো তুমি

দিনের শেষে এসো তুমি

1 min
344

দিনের শেষে এসো তুমি

তোমার অরূপ ছন্দে

আমার মন মাতিয়ে প্রাণ ভরিয়ে

সব ব্যবধান ঘুচায়ে


আমি যে সদাই চেয়ে থাকি

তোমারি পথপানে

যেথায় মণিময় হয়ে ধুলিকণাগুলি

ছড়ানো হৃদয় অঙ্গনে


তব পদশব্দে জাগে মোর প্রাণ

নাচে তরঙ্গ সাগরে

জোছনালোকে আলোকিত হয়ে

হাসে পদ্ম প্রভাতে


আমার ক্ষুদ্র পরান নিও ওজার করে

দিও তোমারি প্রেমে ডুবায়ে

রাতের রজনীগন্ধা হয়ে

ফুটিব তোমারি চরণে


Rate this content
Log in

Similar bengali poem from Classics