STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract

2  

Debashis Bhattacharya

Abstract

দেখতে তোমায় পাই যেন গো

দেখতে তোমায় পাই যেন গো

1 min
264

দেখতে তোমায় পাই যেন গো 

এই মোর জীবনের আশা 

বোঝাতে আমি পারিনে কভু 

আমার মনের ভাষা 

তাইতো আমি ছুটে বেড়াই 

তোমায় পাওয়ার নেশায় 

দূর হতে দূর দূরান্তরে 

লক্ষ্য-কোটি তারার মাঝে 

অন্তহীনের অন্তস্থলে 

নেইকো যেথায় শঙ্খ-বিলাপ

রীতি-নীতি আর আচার-বিচার 

আছে শুধু তোমার আমার 

মিলন মাঝে প্রেমের জোয়ার 

প্রেমোচ্ছাসে হৃদয় ভরা 

ছন্দ খুঁজে বাসর জাগা 

সপ্তরাগের গোপন আলাপ 

মরমে মরমে করি সংলাপ 

হারায়ে তুমি আর আমি কে কার 

ভালোবাসায় সব একাকার 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract