ছেড়ে যেও না
ছেড়ে যেও না
দোষারোপ করে ছেড়ে যাওয়া কঠিন কিছু নয়,
কিন্তু,ছেড়ে থাকাটা কঠিন।
ছেড়ে গিয়ে যদি অন্য কিছু ধরতে হয়,
তবে তো ধরে থাকাই হলো।
ভাবো বারবার প্রয়োজন আছে কি ছাড়বার,
না শুধু রাগ দেখাবার।
রাগের শিখার তলায় থাকে জমাট অন্ধকার,
হাতড়ে সেখানে হাঁটার,
কি দরকার।
তার চেয়ে ভালো, প্রেমের রসে নিভিয়ে দাও,
তোমার ওই রাগের শিখা।
দীর্ঘশ্বাসের হাওয়ায় উড়িয়ে দাও বুকের ছাই,
খোঁজার চেষ্টা করো,
রতন কোথায় পাই।
