STORYMIRROR

Pritam Roy

Romance Fantasy

3  

Pritam Roy

Romance Fantasy

ব্যাকুলতা

ব্যাকুলতা

1 min
279

আমার মন আজ বড্ড ব্যাকুল,

তোকে কাছে পাওয়ার আশায়।

ভাবিস না চন্দ্রালোকিত রাতে,

সমুদ্র সৈকতে বসে, ওষ্ঠ চুম্বনের নেশায়,

আমি মত্ত হয়ে আছি।

এ ব্যাকুলতা, শুধু একবার হাত ধরার, 

চোখের জল মুছিয়ে দিয়ে,

মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করার।

এ ব্যাকুলতা, একসাথে পথ চলবার,

ভয় পেলে একে অপরকে জড়িয়ে ধরার।

তোকে শুধু পাশে পেতে চাই।

চোখে চোখ রেখে ভালোবাসতে চাই।

এই দূরত্ব ঘুচুক এবার,

দিন আসুক আবার তোর হাত ধরাবার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance