STORYMIRROR

Pritam Roy

Drama Romance

3  

Pritam Roy

Drama Romance

মৃত শরীর

মৃত শরীর

1 min
231

পথ চলতে শেখালি তুই,

কিন্তু পাশে চলতে ভুলে গেলি।

ভালোবাসাতে শেখালি তুই,

কিন্তু ভালবাসতে ভুলে গেলি।

বৃষ্টি হয়ে এলি তুই,

কান্না হয়ে চলে গেলি।

আমার মনে ঘর বানালি,

আর ঘর বাঁধতে ভুলে গেলি।

তবে হারিয়ে যাসনি তুই,

আছিস আমার স্মৃতির ভিড়ে।

জানি ভালোবাসিস নি তুই,

তবুও জীবন তোকেই ঘিরে।

সুখে থাক তুই, ভালো থাক তুই,

তোর নতুন জীবন কাটুক ভালো।

তোর দেওয়া স্মৃতিগুলো আজ, 

মৃত শরীরে বাঁচার আলো।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama