STORYMIRROR

Pritam Roy

Classics Inspirational Thriller

3  

Pritam Roy

Classics Inspirational Thriller

বেঁচে থাকা

বেঁচে থাকা

1 min
397

ভেবেছিলাম নিঃশব্দে হারিয়ে যাব।

চারপাশের রংগুলো মুছে গিয়েছিল।

ভেবেছিলাম একমুঠো ছাই হয়ে,

হারিয়ে যাবো ধূসর দুনিয়াতে।

জীবন হয়ে গিয়েছিল বোঝা।

তাই ভেবেছিলাম একটু হালকা হব।

সারা জীবন সবার কথা ভেবে কাটলো,

এবার একটু নিজের কথা ভাববো।

এবার একটু স্বার্থপর হবো।

নিজেকে মুক্তি দেব।

আকাশের নীলিমাতে নিজেকে বিলীন করব।

কখনো রোদ্দুর হয়ে ঘাসের উপর ঝরে পড়বো,

আবার কখনো বৃষ্টি হয়ে,

কারোর মনের আগুন মেটাবো।

কখনোবা সন্ধ্যাপ্রদীপ হয়ে,

তুলসী তলায় মিটমিট করে জ্বলবো।

মৃত্যুতেই হয়তো আমার মুক্তি।

কিন্তু মৃত্যু হবে কার?

মৃত ব্যক্তি তো মরে না।

যেদিন জীবন যুদ্ধে হার মেনে,

নিজেকে শেষ করার কথা ভেবেছিলাম,

সেটাই আমার মৃত্যুক্ষণ।

জীবন যুদ্ধে লড়াই করার নামই বেঁচে থাকা।

আমি আবার বাঁচতে চাই।

বাঁচতে চাই আমি আবার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics