STORYMIRROR

Pritam Roy

Romance Fantasy Inspirational

4  

Pritam Roy

Romance Fantasy Inspirational

প্রেমের খেলা

প্রেমের খেলা

1 min
3

ভালোবাসার বাদল জমে, 

বৃষ্টি পড়ে, সিক্ত হয় মন। 

তুমি বর্ষা হয়ে, রক্তে মেশো, 

আমার ঘরে, তোমার আগমন। 

প্রথম প্রেম, নতুন আকাশ,

তোমার সাথে, ঘুড়ি হয়ে উড়ি। 

প্রেমের বিষে, শরীর জ্বলে,

হৃদয় মাঝে, ফুটছে ফুলঝুরি। 

তোমার নামে, নৌকা বাঁধি,

নাবিক হয়ে, সমুদ্রে দি পাড়ি।

বৃষ্টি পড়ুক আগুন জ্বলুক, মনে উঠুক তুফান,

খেলবো আজ প্রেমের খেলা, জিতি কিংবা হারি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance