STORYMIRROR

Sulata Das

Romance Others

3  

Sulata Das

Romance Others

বসন্ত বিলাপ

বসন্ত বিলাপ

1 min
211

     আজ কি জানি কেন আনমনে 

গিয়েছিলাম ভালবাসা মাখা সেই    

    শিমুল পলাশের বনে।

কুয়াশা মাখা সকালের প্রথম   

   অরুণালোয় হয়েছিল দেখা,

মনের মণিকোঠায় হয়েছিল 

    কিছু রঙিন স্বপ্ন আঁকা। 

চেয়েছিলাম হারিয়ে যেতে   

    তোমার সাথে আপন মনে,

আজ আমি হারিয়ে গেলাম  

    তোমার ঝরা স্মৃতির সাথে। 

স্মৃতি বিজরিত পলাশ বনের হাওয়ায় 

    আজও শোনা যায় ভালবাসার ফিসফিসানি,

চারিদিকে ছড়িয়ে আছে তোমার হৃদয়ের হাতছানি।

    গাছের গুঁড়িতে লেখা আছে 

কত যে প্রতিশ্রুতি!

    ঝরে পড়া পাতায় শুনি যে 

তারই মর্মর প্রতিধ্বনি।

    পলাশ রাঙা মনে আজ বিষাদের করুণ সুর,

কোকিলের কুহুতানও তাই 

     আর লাগেনা সুমধুর।

সবই কেমন ছন্নছাড়া-সৃষ্টিছাড়া ভাব-

    বিরহানলের বহ্নিশিখায় 

মন পোড়ানোর বিকৃত স্বভাব।

  বসন্তে শিমুল-পলাশ আজও ফোটে

রক্তিম উল্লাসে-

   স্মৃতিগুলো মনের জানালায় 

উঁকি মেরে নীরবে কাঁদে। 

    বিষাদে মন ছেয়ে গেছে-

চোখের জল শুকিয়ে মরুভূমি,

  তাও আশা জাগে ভালবাসার ডালি নিয়ে 

সম্মুখে এসে দাঁড়াবে তুমি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance