বৃদ্ধি
বৃদ্ধি
নি:শব্দে বেড়ে ওঠা খুব স্বাভাবিক ;
আগাছা পরগাছা সব ঢাকে মহীরুহ,
বড় বাড় বেড়েছে কাণ্ডারী নাবিক ;
রঙ্গমঞ্চের রণসাজ ভীষণই দুরূহ ।
আশৈশব দেখে আসি ঝাড়েবংশে বৃদ্ধি ;
মশকের মৃত্যু মানেই দশকের শেষ,
দিনদিন কমে যায় বৈভব সমৃদ্ধি ;
হাওয়া লাগে পালে সে কাণ্ডারীবিশেষ ।
রীতিনীতি মেনে চলা সভ্যতার ছোঁয়া;
পায়নি যারা বলি তাদের আদিম বা বুনো,
বেড়ে ওঠা অস্বাভাবিক ; ছেলের হাতে মোয়া ;
নাবিকের পায়ে যেন নারকেল ঝুনো ।
শিশু থেকে বৃদ্ধ হয়ে মরণাপন্ন দশা ;
কত আর বেড়ে ওঠা শীর্ণ কলেবরে,
রক্ত পানে মরীয়া যত গুনগুনে মশা ;
ভোমরার মত কানে গুঞ্জন করে ।
বেড়ে ওঠা অর্থ যদি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ;
খেদ নাই আচরণে জানোয়ারের মত,
সুখে দু:খে কষ্ট করে নিজমত রওয়া ;
বলিদত্ত ছাগশিশু মরণেও সংযত ।
বেড়ে ওঠা কোনমতেই বড় হওয়া নয় ;
পুরাতন বটবৃক্ষ তাল গাছের সাথে,
তুলনায় স্থূলকায় আয়ুতে সংশয় ;
কাণ্ডারী পাকড়াও জনতার হাতে ।
শিক্ষা দীক্ষা আচরণ আচার বিচার ;
চরিত্রের গুণাবলী পরিবেশ প্রভাব,
বেড়ে ওঠা মানে যেন দু'য়ে দু'য়ে চার ;
সহজ সরল অঙ্ক জ্ঞানের অভাব ।
