বন্দী
বন্দী
বন্দী শব্দটা যেন প্রকাশ করে একটা অস্বস্তিকর পরিস্থিতি ।
যারা দেশের স্বার্থে করেছিল লড়াই ,
তাদের হতে হয়েছিল বন্দী , পরিচিত ছিল তারা কয়েদি নামে ।
মনের কথা আর মুখের কথা যেখানে মেলানো যায়না ,
সেখানেও মানুষ যেন মিথ্যাচারে বন্দী ।
দুর্নীতির কবলে পড়ে যখন কালোটাকায় ছেয়ে যায় দেশ , তখন দেশজুড়ে ঘটে নোটবন্দী ।
প্রকৃতির প্রতি অন্যায়ে যখন পৃথিবীতে নেমে আসে মহামারী ,
তখন মানুষকে হতে হয় গৃহবন্দী ।
বিষাদ আর হীনমন্যতা যখন ভর করে মাথায়,
মানুষ তখন হয়ে পড়ে অবসাদে বন্দী ।
আধুনিকতার ছোঁয়ায় মানুষ হয়েছে আজ বিভিন্ন অসুখবিসুখে বন্দী ।
বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের আবিষ্কারে মানুষ হয়ে উঠেছে যন্ত্রযুগে বন্দী ।
মানুষই মানুষের ক্ষতির কারণ ,
তাই মানুষ আজ নিজের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে বন্দী ।
