STORYMIRROR

Bipattaran Misra

Abstract

3  

Bipattaran Misra

Abstract

হারিয়ে গেছে মেরুদণ্ড

হারিয়ে গেছে মেরুদণ্ড

1 min
1.4K

আজ সকালে জেগে দেখি 

           হলো কী এক কাণ্ড --

কালকে রাতে হারিয়ে গেছে 

            আমার মেরুদণ্ড !


কেঁচোর মতো চলছি এখন 

         দাঁড়ানোর নেই হ্যাপা,

 জীবন এখন নির্বিঘ্ন 

         জগৎটা ও মাপা। 


 মাটির সঙ্গে মিশে গেছি 

         শুনতে পাইনা তেমন,

দেখতে পাই না স্পষ্ট করে 

        আগে দেখতাম যেমন। 


 মেরুদণ্ডী মানুষ যারা 

         ভোগান্তি নেয় বড়ো,

 নিরাপদে সুখী আমি 

         ভয় নেইকো কারো।

  

আজকে দেখি এই মাটিতে 

          আমি ই একা নই, 

 অমেরুদণ্ডীর মিছিল চলে 

            মেরুদণ্ডী কই !


কালকে রাতে যাদু বুড়ি 

            কী ভয় মন্ত্র দিল !

আমার মতো লাখো লাখোর 

             মেরুদণ্ড গেল !



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract