বিষন্নতার বর্তমান
বিষন্নতার বর্তমান
বর্তমানে দাঁড়িয়ে অতীতের স্মৃতি,
ভাবছি শুধু কি করে টানবো অতীতের ইতি।
যেখানে নবযৌবনের প্রেম ছিলো,
ছিলো মায়ায় জড়ানো ভালোবাসা।
স্বচ্ছ জলের মতো সেই দিনগুলো,
সবই যেন আজ ধূসর কুয়াশা।
অন্দরমহল ভেঙে হয়ে গিয়েছে চৌচির,
বিষন্নতায় ভরপুর আমার মনের দেয়াল।
আমার আমিকেই যেন ভুলে গিয়েছি,
আত্ন দেহ, আত্ন মন কিছুরই নেই খেয়াল।
এতই যদি বেদনা-বিচ্ছেদ হবে,
কেনইবা এসেছিলে আমারই জীবনে তবে?
কোনো কারণ ছাড়াই কেন ভালোবেসেছিলে?
কি কারণে কেনইবা আজ আবার যাচ্ছো চলে?

