STORYMIRROR

Sulata Das

Romance Others

3  

Sulata Das

Romance Others

বিদায়ী বসন্ত

বিদায়ী বসন্ত

1 min
247

      সেদিন ছিল বসন্ত 

সেদিন ছিল ফাগুন,

     সেদিন ছিল ভরা যৌবন

সেদিন জ্বলেছিল মনে প্রেমের আগুন। 


     ফাগুনের আবীর রঙে

রাঙিয়েছিলে আমার মন,

     মনের মাঝে উঠেছিল

নব প্রেমের হিল্লোল।


    সেদিনের সেই পলাশ বনে

স্মরণীয় সেই মধুর মিলন,

    আজও স্মৃতির মণিকোঠায় উদ্ভাসিত

ভালবাসার মণি-মুক্তো খচিত। 


   গেয়েছিল দুটি প্রেমিক যুগল 

ভালবাসার গান,

    স্বপ্নবিভোর দুটি চোখে 

নেমেছিল খুশির বান। 


  অঙ্গীকারে হয়েছিলাম আবদ্ধ

জন্ম-জন্মান্তর থাকব পাশে,

    যুগান্তরের ঘুর্ণিপাকে 

ঘুরবো মোরা একই সাথে।


     হঠাৎ এক দমকা হাওয়া

দেখা হলো তোমার ঐশ্বর্যের সাথে,

    ভুলে গেলে আমায় তুমি

প্রলোভনের হাতছানি তে। 


      আজও এসেছে বসন্ত

আজ হারিয়ে গেছে সেই প্রেম,

    বসন্তের ঝরা পাতার সাথে 

আজ সব আবেগ শেষ। 


     বিদায় নেবার আগে 

একবার এসো প্রিয়,

    তোমার উষ্ণ আবেশে আমায় 

একবার জড়িয়ে ধরো।


    সেই আবেশ মেখে নেব

আমার দেহে মনে,

    রাখব তোমায় হৃদমাঝারে

একান্ত সংগোপনে। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance