STORYMIRROR

Puja Paulchowdhury

Inspirational

3  

Puja Paulchowdhury

Inspirational

ভালোবাসার রং লাল

ভালোবাসার রং লাল

1 min
571

মেট্রো স্টেশনের বাইরে এসে দেখি

একগুচ্ছ গোলাপ হাতে শিশুটি দাঁড়িয়ে 

বাবু নিবেন নাকি? দশটা, একশো টাকা 

খানিকক্ষণ তাকিয়ে রইলাম 

অবিচলিত চোখ দুটোর দিকে 

চেন ছেঁড়া জামাটা, গায়ে কালো ছোপ 

কি মিষ্টি মুখখানা... আমারও তো এমন...

নাও না বাবু,ডাকতে থাকে ক্রমাগত 

একশো পঞ্চাশ টাকা হাতে দিতে 

ফেরত দিল পঞ্চাশটাকার নোটটা

গোলাপগুচ্ছ দিয়ে বললাম এটা তোমার জন্য

দাড়াও বলে ছুটে গেল শিশুটি 

এনাও এটা তোমার জন্য,দেখি একটা লজেন্স 

পরম আনন্দ উপলব্ধি করলাম রোজ ডে তে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational