STORYMIRROR

Priyanka Dhibar

Abstract Romance Fantasy

4  

Priyanka Dhibar

Abstract Romance Fantasy

ভালোবাসা দিবস

ভালোবাসা দিবস

1 min
327

দু চোখ জুড়ে কত স্বপ্ন

তৈরি হয় প্রতি ক্ষণে,

ভাবি বুঝি রোজ বিকেলে

দেখা হবে তোমার সনে ।

দাঁড়িয়ে থাকি গলির মোড়ে

অপেক্ষা ভরা চোখে,

ভালোবাসা ডালি সাজিয়েছি

বুকের বাম দিকে ।

দূর থেকে দেখি কি যেন,

ঝাপসা ভেসে ওঠে,

ঐ তো সেই মায়াবী দুটো চোখ

চশমা ফ্রেমে সেটে ।

পরনে আছে হলুদ পাঞ্জাবী,

আমার লাল শাড়ি,

আহা! এ বছরের ভ্যালেন্টাইন্সটা

জমবে বেশ ভারি ।

নিয়ে এসেছি একগুচ্ছ গোলাপ

তোমায় দেব বলে,

তুমি ভাবছো কি দেবে আমায় ? আরে,

শুধু নিও একটু কোলে ।

মুগ্ধতা নিয়ে তাকিয়ে থেকো

লজ্জা ভরা চোখে,

রাগ, অভিমান রাখতে চাই না

থাকতে চাই শুধু সুখে ।

ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোমায়

থাকবে না কোনো বাধা বিপত্তি,

একদিন তোমার আমার মিলন হবে

করবে না কেউ আপত্তি ।

কিন্তু হঠাৎ করে চমকে উঠলাম

কে যেন ডাকে !

হুঁশ কাটিয়ে তাকিয়ে দেখি

ফেরিওয়ালা হাঁকে ।

রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি

তোমার নেই দেখা,

প্রতিবছর ভ্যালেন্টাইন্সগুলো আমার

এভাবেই কেটে যায় একা ।

ভেবেছিলাম তোমায় নিয়ে ঘুরতে যাবো,

চড়বো ঘোড়ার গাড়ি,

মনে পড়লো, অপেক্ষার শেষে কথা দেওয়া আছে

গড়বো নতুন একটা বাড়ি ।

হবে নাকি আমাদের ছোট্ট সংসার,

বাঁধবো একটা ঘর,

লাগবে কলঙ্ক আধুনিকতার, তাই

সমাজকে করবো পর ।

তবু স্বপ্নগুলো কেমন বার বার ভেঙে যায়

হয় না সেগুলোর কোনো শব্দ,

হৃদয় চুরমার, আঘাতে আঘাতে হয় ক্ষত

আবারও শুরু হয় নতুন এক অব্দ ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract