STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

ভাই ফোঁটায়

ভাই ফোঁটায়

1 min
430

ভাই ফোঁটায়

মানিক চন্দ্র গোস্বামী


ভাই-এর কপালে পড়েছে ওই

   ছোট্ট তিলক সাজ,

তুলে আঙুলে চন্দন ফোঁটা

   বোনটি সাজিয়েছে আজ |

মৃদু হাসিমুখে বোনটি যখন

   স্নেহভরে দিলো ফোঁটা,

দীর্ঘায়ু করে ভাইকে, ফেললো 

   মৃত্যু দুয়ারে কাঁটা |

কত প্রীতি, কত মমতায় তখন

   ভরে গেছে তার বুক,

কত ভালোবাসা দিয়াছে সে ঢালি

   চেয়েছে ভাই-এর সুখ |

ভাইটিও তার হাতখানিকে

   রেখে বোনের মাথায়,

স্নেহাশীর্বাদ করেছিল, যেন

   সুখেই থাকে সদাই |

ভাইফোঁটার এই পুন্য লগ্নে

   মঙ্গল শাঁখ বাজে,

ভাইবোনের এই সম্পর্ক আরো

   ঘনিষ্ঠ রূপে সাজে |

ভালোবাসা স্নেহ, মমতা ধরে

   অতি নিবিড় রূপ,

কামনা করে একে অন্যের

    মঙ্গলময় সুখ |


Rate this content
Log in

Similar bengali poem from Classics