অপার্থিব
অপার্থিব
এমনই গবেট আমি ঈশারাও বুঝিনি ;
লতাপাতা হাত নেড়ে ডাক দেয় ,
এমনই নিরেট বোকা কখনোই খুঁজিনি ;
প্রেম বলে অভিধানে কিছু নেই ।
শুনেছি এক বামুনের নামকরা ছেলেটা ;
ধুয়েছিল ধোপার মেয়ের পা' দুইটা,
শব্দ হারিয়ে যায় ; খুঁজি, কোথা' গেলে গা !
এখানেই রাখা ছিল মালা গাঁথা সুঁইটা ।
গাছ থেকে ফুল ছিঁড়ে খুশি খুশি মনটা ;
শুনেছে কি গাছেদের শীৎকার,
বেদনায় কোঁকড়ানো সে স্থবির তনটা ;
বোবা কান্নায় ভরে খোঁপা যার ।
এত যে কবিতা লিখি, শুধুই তোমাকে নিয়ে ;
কোনদিন কর নাই মন্তব্য ,
আমার সে সব লেখা ; প্রশস্ত হৃদয় দিয়ে ;
আজও তারা পায়নি গন্তব্য ।
হয়তো বা প্রেম নেই তোমাদের অভিধানে ;
শহরের রাজপথে, ইট কাঠে পাথরে,
তোমার গায়ের গন্ধ; খুঁজি নাই তার মানে ;
ঢেকে রাখো শুধু কেন নামীদামী আতরে ।
কান পেতে শুনেছ কি গাছেদের কান্না ;
ভিন্ন স্বরে করে শীৎকার,
তাদের সে মাথা-ব্যথা মান অপমান না ;
একমুঠো সহায়তা ভিক্ষার ।
জীবে প্রেম, শিবে প্রেম, তন মন ধন দিয়ে ;
উপকার অপকার সবই হয়,
প্রেম মানে খেলা নয়; শুধু দু'টি মন নিয়ে ;
প্রেমের শব্দগুলো নীরব রয় ।
************************************

