STORYMIRROR

Sanhita Ghosal

Tragedy Inspirational

3  

Sanhita Ghosal

Tragedy Inspirational

অন্য আর্তি

অন্য আর্তি

1 min
211

         


কৈশোরের হাতটি ধরে 

ডানা মেললাম আমি

শরীর মনে এক যে নয়

যেন এবার মানি।

  সমাজ বলে পুরুষ

 নাকি নারী আমি

কোনটা তোমার পরিচয়?

আমি বলি মানুষ শুধু

একথাতে শেষ হয়।

গহীন মনের ঝড়ের কথা

রঙের কথা যত

থাকুক সব‌ই আড়ালেতে

আলোয় এগোই তত।

বাঁচব আমি আকাশ জুড়ে

মনের আগল খুলে

জীবনটুকু মুহূর্তে নয় 

বাঁচব জীবন জুড়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy