STORYMIRROR

Sanhita Ghosal

Inspirational Others

3  

Sanhita Ghosal

Inspirational Others

নারী

নারী

1 min
229

তোমার ডাকে দিনের শুরু

তুমি জোগাও খাদ্য,

থাকো তুমি কবি মনে

হয়ে ওঠো পদ্য।


কখনো তুমি চক ধরেছ

থেকেছ ককপিটে,

শিল্প কলায় তুমি আছো

কখনো খেলার মাঠে।


বিশ্ব জুড়ে আঁচলখানি

দিয়েছ তুমি মেলে,

স্নেহ ভরসা দিয়ে তুমি

জীবন ভরিয়ে দিলে।


মাতৃরূপে কন্যারূপে

ভগিনী রূপে তুমি,

নারী তুমি অনন্যা হয়ে 

করেছ জগৎ ঋণী।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational