অভয় বাণী
অভয় বাণী
অভয় বাণী
মানিক চন্দ্র গোস্বামী
অভয়মন্ত্রে দীক্ষিত করো
দাও আমারে দীক্ষা,
এগিয়ে চলার পথে আমায়
দাও কিছু নব শিক্ষা ।
ভুলে গিয়ে সব অতীত স্মৃতি
ভবিষ্যতের আশায়,
মনে জাগে রাঙা আলোকধারা
বর্তমানের ভাষায় ।
শক্তি আমি পাই যেন আজ
এগিয়ে চলার পথে,
সামর্থ্য যেন নিজ প্রতিভায়
থাকে লেখনীর সাথে ।
ক্ষুদ্র আমি সাগর মাঝে
বিশালতার স্রোতে,
ভেসে গিয়ে হই না যেন
ভ্রষ্ট আপন পথে ।
দাও মোরে আজ শক্তি চলার
শোনাও অভয় বাণী,
এগিয়ে চলার পাথেয় করে
মন্ত্রবাণীই মানি ।
দাও মোরে নব ক্ষমতা যেন
এই ধরণীর বুকে,
ছুটতে পারি স্বাধীন ভাবেই
বাঁচতে পারি সুখে ।
