আতসকাঁচ
আতসকাঁচ
আঁধার লেগেছে গায় নীলাম্বরে আজি,
সফেন সাগর জলে অবগাহি তাই,
চেনা মানুষের ছোঁয়া পাওয়ামাত্র রাজী,
বিদেশ বিভুঁইয়ে এসে ভালোবাসো ভাই।
দুনিয়া ভীষণ রঙীন ; চাই আতসকাঁচ ,
আতস বাজির মত ঝরে ফুলঝুরি,
অঙ্গে আতর মেখে দেখে বাঁদরনাচ,
চেনা মানুষের ছোঁয়া ভাবনায় চুরি।
আত্মীয় পরিজন বন্ধু পিতা মাতা,
চিহ্নিত স্পর্শ যাদের হৃদয়ের টান,
ধরে রাখে ছত্রছায়া আদরের খাতা,
বাকি সব মদমোহ মান অভিমান ।
চেনা মানুষ চেনা স্পর্শ অজ্ঞানতাসম,
আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অন্য রূপ,
সভ্যতার আদিকাল চির বিজ্ঞান মম,
জ্বালাইলে পুড়ে ছাই ধূনো ও ধূপ ।
