যখন আসবে একদিন
যখন আসবে একদিন
যখন আসবে একদিন ; এসো শুধু আমার হয়ে ;
ততদিন নাহয় না পাওয়ার যন্ত্রনা ; মুখ বুজে যাবো সয়ে,
যখন রাত্রি কেটে হবে ভোর ; তুমি মনে করে ভেজিয়ে দিয়ো দোর ;
নাহলে ইচ্ছা করবে চুরি করতে বারবার ; মন আমার যে তোমার হৃদয় -চোর,
আসবে যখন দেখা করতে ; এসো শুধুই খোলা এলোচুলে ;
তাকিয়ে যে থাকতে ইচ্ছা করবে ; দু বাহু আপনা হতেই যাবে খুলে,
ভালোবেসে মাঝে মাঝে একা একা নিয়ো একটু নাম ;
ঠিক টের পাবো আমি ; পৌঁছে যাবে মনে মনে ; প্রেমের প্রণাম,
এইটুকুই চাইবো ; এটাই অনুরোধ ; এটাই শেষ প্রার্থনা ;
শেষ সময় মাথা ফেলি যাতে তোমার কোলে ; ওপারের যখন আসবে অভ্যার্থনা।

